রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৬ গ্রাম ২১০ পুরিয়া হেরোইন, ২ কেজি ২৫৫ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা ও ৪ হাজার ৩৫৭ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/