ই-কমার্স জায়ান্ট অ্যামাজন বুধবার ঘোষণা করেছে যে, কানাডায় তারা প্যাকেজ পিকআপ অপশন চালু করেছে। এর মাধ্যমে অ্যামাজন কাউন্টার গ্রাহকদের কানাডাজুড়ে কয়েকশ কাউন্টারে অ্যাক্সেস দেবে। ২০২২ সালে আরও কয়েকশ কাউন্টার প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
অ্যামাজন কানাডার কান্ট্রি ম্যানেজার মাইক স্ট্রাচ বলেছেন, গ্রাহকদের তাদের বাড়ির বাইরে তাদের প্যাকেজ পাঠানো এবং গ্রহণ করার জন্য একটি “উদ্ভাবনী এবং সুবিধাজনক” উপায় প্রবর্তন করা হয়েছে। ক্রমবর্ধমান লজিস্টিক নেটওয়ার্ক সুবিধার ফলে এটি সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘নতুন গ্রাহকদের আনা এবং বিদ্যমান গ্রাহকদের জন্য নতুন কিছু করার মাধ্যমে কানাডাজুড়ে ব্যবসাকে প্রসারিত করার জন্য নেটওয়ার্কটি আমাদের প্রতিশ্রুতির অংশ।’
যদিও কানাডার গ্রাহকরা বাড়তি কোনো খরচ ছাড়া অ্যামাজন থেকে যেকোনো আইটেমন একদিনের শিপিং ছাড়া দুই দিনের মধ্যে কাউন্টার ডেলভারি পেয়ে থাকেন।
Vaughan, Ont.-এ ইলেক্ট্রোশ্যাক কম্পিউটার ও সেলফোন মেরামতের দোকানের মালিক আফজাল খান বলেন, নতুন পরিষেবা গ্রাহকদের জন্য ভাল হবে।
বর্তমানে ক্যালগারিতে অ্যামাজন ২০টি জায়গা রয়েছে। amazon.ca/hub-এ গিয়ে জায়গাগুলোর একটি তালিকা পাওয়া যাবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/