রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপর উঠে গেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, এনা পরিবহনের একটি বাস ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে সড়কের বিপরীত পাশের মাইক্রোবাসের ওপর তুলে দেয়।
এ ঘটনায় মাইক্রোবাস চালক সামান্য আহত হয়েছেন। এনা পরিবহন ও মাইক্রোবাসটি সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/