ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জেলায় নতুন করে ৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
আজ বুধবার (১৯ জানুয়ারি) সকালে মমেকের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন করোনা উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে আইসিইউতে ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৫৬ রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ২১ জন করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/