স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা গ্রহণ ও প্রেরণ কেন্দ্র সলিমপুর ওয়্যারলেস স্টেশন বিষয়ে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার প্রধানমন্ত্রী সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাক টিকিটের পাশাপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন।
এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/