দুদিন আগেও যে ছাউনির নিচে ছেলেরা ফুটবল খেলেছে, আজ সেখানে তাবু আর কাপড়ের বিছানা পেতে আশ্রয় নিয়েছে শত শত ইউক্রেনীয়।
একটু ভালো থাকার আশায় ইউক্রেন থেকে সাধারণ মানুষ এখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন। আর এ কারণে তারা পারি দিয়েছেন কয়েক হাজার কিলোমিটার। কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রে ঢুকতে পারছেন না তারা। কারণ সীমান্তে মার্কিন প্রশাসন এখনো বেশ কড়া।
তাছাড়া যেভাবে সীমান্ত দিয়ে ইউক্রেনের শরণার্থীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করছেন, এতে মার্কিন প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ কারণে সীমান্তগুলোতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় মেক্সিকো সীমান্তে ইউক্রেনের শরণার্থীদের ঢল নেমেছে।খবর আরব নিউজের।
মেক্সিকোর তিহুয়ানা শহরে সান দিয়াগো সীমান্তে গত বুধবার প্রায় ১১০০ ইউক্রেনীয় শরণার্থী জমায়েত হন। তাদের অনেকের স্বজন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এ কারণে তারা এ দেশটিতে আশ্রয় পাওয়ার আশায় সীমান্তে অপেক্ষা করছেন।
কিন্তু মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বলছে, এ সীমান্তে তাদের ২৪ কর্মকর্তা কাজ করছেন। প্রতিদিন এখানে ৫৭৮ জনের বেশি আবেদন জমা নিতে পারছেন না। এ কারণেই এখানেই তাঁবু গেড়ে মানবেতর জীবনযাপন করছেন ইউক্রেনীয় উদ্বাস্তুরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/