গত ২৪ ঘণ্টায় দেশে অ্যান্টিজেনসহ তিন হাজার ৯২১টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এতে দৈনিক সংক্রমণের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশ।
এদিন করোনায় নতুন করে কোনো মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১২৭।
শনিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (২২ এপ্রিল) করোনায় ২১ জন শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিনও দেশে করোনায় কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টয় ২৬ জনসহ দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৫৩২। মোট শনাক্তের গড় ১৩ দশমিক ৯৯ শতাংশ।
এদিন করোনা থেকে সেরে উঠেছেন ৩১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ১৩৩ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৬ দশমিক ৯৬।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/