খুলনার ডুমুরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৮ মাসের শিশুসহ ২ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চুকনগর খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, ডুমুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ৮ মাস বয়সী শিশু ইব্রাহিম হোসেন এবং নড়াইল উপজেলার আতশপাড়া গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে রনি বিশ্বাস (৩০)।
বিষয়টি নিশ্চিত করে ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের ডুমুরিয়া বাজারের মহিলা কলেজের সামনে পিকআপ ও ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু মো. ইব্রাহিম হোসেন নিহত হয়। এসময় শিশুটির মা রাবেয়া বেগম (৩৫) ও বাবা শরিফুল ইসলাম (৪৮) আহত হয়। তাদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া এ দুর্ঘটনার কিছুক্ষণ পরেই চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া মোবাইল টাওয়ারের পাশে চুকনগর থেকে ছেড়ে যাওয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রনি বিশ্বাস নিহত হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/