অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে শনিবার ভোরে ইসরায়েলি সেনাদের গুলিতে ১৭ বছরের এক ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ভোরে জেনিনে শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের অভিযানের সময় ওই কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
এ সময় ১৮ বছরের আরেক ফিলিস্তিনি যুবক ইসরায়েলি সেনাদের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত এক মাসে জেনিন শরণার্থী শিবিরে ১৯ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/