রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় তাদের।
এ সময় তাদের কাছ থেকে ৩২১৬ ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪৮ কেজি ৬৪৫ গ্রাম গাঁজা, ২২৩ বোতল ফেনসিডিল, ১৩৭ বোতল দেশি মদ জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/