মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া বোরকান এলাকার এলিগ্যান্ট গ্রুপের ক্যাসিওপিয়া ফ্যাশন লিমিটেডে এসি বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় এ ঘটনাটি ঘটে।
প্রতিষ্ঠানটির টেকনিশিয়ান নিহত সাগর (২২) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার কালিদাসপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। অপর নিহত সোহেল আমেরিকান এসি মেরামতকারী প্রতিষ্ঠানের কর্মী।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম আজিজুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তারা এসি মেরামতের কাজ করছিলেন। এসময় আকষ্মিক বিস্ফোরণে তাদের দেহের আংশিক ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কেউ আহত হননি।
নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরিত এসি “ক্যারিয়ার” কোম্পানীর ৫টন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/