রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় একটি টিনশেডে প্যাকেজিং কারখানায় আগুন নিয়ন্ত্রণে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যে একটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে।
এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/