চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে নেমে পুকুরে ডুবে প্রিয়া সর্দার (৭) ও মৃত্তিকা সর্দার (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে উত্তর সর্দারপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত প্রিয়া সর্দার স্থানীয় একটি মন্দিরভিত্তিক পাঠাগারের পড়ালেখা করত। তার বাবার নাম লেদু সর্দার। এছাড়া মৃত্তিকা সর্দার স্থানীয় মুক্তকেশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম রঞ্জন সর্দার।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে এলাকার এক ব্যক্তি পুকুরে গোসল করতে গেলে তিনি শিশুদের মরদেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/