টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির আঙ্গিনায় সবজি তুলতে গিয়ে পল্লী বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট রহিমা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার সল্লা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রহিমা বেগম ওই গ্রামের মৃত জুলমাত হোসেনের স্ত্রী।
সল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আজহার প্রামাণিক জানান, বাড়ির আঙ্গিনায় সবজি তুলতে যান রহিমা বেগম। এ সময় সবজি বাগানের ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে রহিমার স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো বলেন পরিবারের কোন অভিযোগ না থাকায় সোমবার এশার নামাজের পর লাশ দাফন করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/