তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও এনজিও সমূহের উদ্যোগে বর্ণাঢ্য রেলী, এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মীনাক্ষী বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোঃ শাহজাহান, সাংবাদিক পান্না বালা, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রী ফারহানা জামান, সরকারি জেলা স্কুলের ছাত্র সিফাত বিন জামান, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/