গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহসভাপতি ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নাছিমা আকন্দের নেতৃত্বে বিএনপি-জামাত জোটের সারাদেশ ব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ী পৌর শহরে ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের বিভিন্ন সড়ক এ ঝাড়ু হাতে নারীদের বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ মিছিলে মহিলা আওয়ামী লীগের কর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ঝাড়ু ছিলো।
সেখানে উপস্থিত মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা জানান, বারবার বিএনপিকে জ্বালাও-পোড়াও এবং সন্ত্রাসী কাজ করার সুযোগ দেয়া হবে না। আগুন সন্ত্রাসের স্থান হবে না এই দেশে। তারা বলেন, সারা দেশে আবারও অশান্ত এক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বিএনপি-জামায়াত গোষ্ঠী। তারা আসলে দেশের শান্তি পছন্দ করে না। তারা দেশের ময়লা আবর্জনা। আর এ কারণেই ঝাড়ু নিয়ে আমরা সেই আবর্জনা পরিষ্কার করতে এসেছি।
উল্লেখ্যে পূর্ব ঘোষণা অনুসারে সারা দেশের বেশ কিছু এলাকায় কর্মসূচি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এদিকে বিএনপির এই সমাবেশের ঘোষণার প্রতিবাদে দেশের বেশ কিছু এলাকায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। পূর্ব থেকে বিএনপির কর্মসূচি ঘোষণা করা হলেও কিশোরগঞ্জের কোটিয়াদীসহ বেশ কিছু এলাকায় মাঠেই নামেনি বিএনপি নেতাকর্মীরা।
বিষয়টি নিয়ে সমালোচনা রয়েছে খোদ দলটির মধ্যে। পূর্বে কর্মসূচি ঘোষণা করেই শেষ মূহুর্তে নেতাদের উপস্থিত না হওয়াতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বিএনপি কর্মীরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/