ফের বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন পারভীন জামান ।তিনি টানা তৃতীয় বারের মতো ক্ষমতাসীন দলটির সদস্য মনোনীত হন।
পারভীন জামানের জন্ম ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার বাখরগা গ্রামের ভাষা সৈনিক মরহুম অধ্যক্ষ মো: কামরুজ্জামানের মেয়ে। তাঁর মায়ের নাম নূরুন নাহার বেগম।
পারভীন জামান পেশায় একজন শিক্ষিকা, রাজধানীর বাংলাবাজার কে এল জুবলি স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক।
তিনি অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান ওয়েল ফেয়ার ফাউন্ডেশন, শৈলকূপা এর মাধ্যমে এলাকার দুস্থ, অসহায়, অবহেলিত জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন । এছাড়াও তিনি একাধারে ঢাকা মহিলা পরিষদের সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা নারী কল্যাণ সমিতির সদস্য হিসাবে তার যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছেন ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/