গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার গরুহাটা এলাকায় ময়লার স্তুুপ থেকে এ নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮ টার সময় পৌরসভার ময়লা ফেলতে যায় পরিছন্নতা কর্মী আজিজুল। ময়লার স্তুুপের পাশে কয়েকটি কুকুর প্লাস্টিকের উপর কামড়াতে দেখে সামনে এগিয়ে গেলে প্লাস্টিকে মোড়ানো নবজাতকের মৃতদেহ দেখতে পায়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন জানান, নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে বলা যাবে কে এই নবজাতকে ফেলে গেছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/