মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে গতকাল(২১ জানুয়ারি) শনিবার আঙ্গারীয়া ইউনিয়ন বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি, চারদলীয় ঐক্য জোটের সমন্বয়কারী, উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু হানিফ মাস্টার এর আওমীলীগে যোগদান বিধি সম্মত না হওয়ায় তার যোগদান বাতিল করা হয়েছে।
রবিবার(২২ জানুয়ারি) উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গতকাল (২১ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা আ.লীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম এর সঞ্চালনায় এ যোগদান অনুষ্ঠানে আ.লীগের অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীদের উপস্থিতে আবু হানিফ মাস্টার একজন সাধারণ কর্মীর টিকিটে স্বাক্ষর করে আ.লীগে যোগদান করেছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/