পাবনা জেলা প্রতিনিধি : পাবনায় তৃতীয় লিংগের মানুষের শীতবস্ত্র বিতরণ করলো কালের কন্ঠ শুভসংঘ পাবনা জেলা শাখা।
আজ সোমবার (২৩ জানুয়ারি ) বিকালে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের তৃতীয় লিংগের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত পাবনা থার্ড জেন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে কালের কন্ঠ শুভসংঘ পাবনা জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন কালের কন্ঠ শুভসংঘের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আলী আকবর রাজু, কালের কন্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, কালের কন্ঠ শুভসংঘের পাবনা জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম ফারুক, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পাবনা জেলা শাখার সহ-সভাপতি বাবলা ওয়াজেদ, পাবনা সদর উপজেলা শাখার সভাপতি কামরুন নাহার লুনা, সাধারণ সম্পাদক নিপা ইসলাম, সদর উপজেলা শাখার সমাজ সেবা সম্পাদক এ কে আজাদ, যুগ্ন সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক নুসরাত জাহান, জেলা শাখার কার্যকরী সদস্য মো: সাজিম হোসেন, বেংগল লাইফ ইন্সরেন্সের রাজশাহী বিভাগীয় প্রধান বকুল হোসেন, পাবনা থার্ড জেন্ডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি মিতুল, সাধারণ সম্পাদক সুমি, সদর উপজেলা শুভসংঘের দপ্তর সম্পাদক ইব্রাহিম প্রধান, সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম হোসেন প্রমূখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/