প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৩, ১২:৪৮ পি.এম
নতুন বছরে ৫৫ মৃত্যুদণ্ড কার্যকর ইরানে
২০২৩ সালের নতুন বছরে প্রথম মাসেই এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান প্রশাসন।এ তথ্য জানিয়েছে ইরান নিয়ে কাজ করা নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘আইএইচআর’ ।
আইএইচআর বলেছে, এই বছরের প্রথম ২৬ দিনে অন্তত ৫৫টি মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে ইরান।
সংস্থাটি দাবি করছে, হিজাব বিতর্ক ঘিরে প্রতিবাদ-বিক্ষোভে জর্জরিত দেশটির মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ইরান প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। যদিও এই ৫৫ জনই যে হিজাব বিতর্কে অংশ নিয়েছিলেন তা নয়।
আইএইচআর আরও জানায়, এখনও ১০৭ জন আন্দোলনকারী ফাঁসিতে ঝোলার হুমকিতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাধের অভিযোগ আনা হয়েছে। আইএইচআর-এর পরিচালক মাহমুদ আমিরি মোঘদ্দাম বলেন, ‘আন্দোলনকারীদের ভয় দেখাতে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ বাড়িয়ে দিয়েছে ইরান সরকার। কোনো ফাঁসি বরদাস্ত করা হবে না, তা সে রাজনৈতিক হোক বা অরাজনৈতিক।’
এদিকে, রাইটস গ্রুপ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বিভিন্ন কারণে প্রতিবাদ করায় মৃত্যুদণ্ডে দণ্ডিত তিন যুবকের বয়স ছিল মাত্র ১৮ বছর। তাদের আটকে রেখে ‘ভয়াবহ নির্যাতনও’ করা হয়েছিল। এছাড়া হিজাব প্রসঙ্গে সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে বর্তমানে ১০৭ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।
আইএইচআরের ডিরেক্টর মাহমুদ আমিরি মোঘাদ্দাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে কার্যকর করা মৃত্যুদণ্ডগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।মূলত মানুষের মনে ভয় সৃষ্টি করতেই এসব করা হচ্ছে। ’
সংস্থাটি দাবি করেছে, আন্তর্জাতিক স্তরে বিষয়টি নিয়ে তেমন কড়া প্রতিক্রিয়া না দেখা যাওয়ায় ‘প্রশাসনের সাহস আরও বাড়ছে’।
সূত্র- আরব নিউজ
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/