রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ২ গ্রাম ১৩৭ পুরিয়া হেরোইন, ৯৫ বোতল ফেনসিডিল, ৪২ কেজি ৯৮২ গ্রাম গাঁজা, ২২০০০ মিলি দেশি মদ ও ৪৬৮২ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/