পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নের প্রায় সকল সূচকে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তিনি এ সফলতা ও অগ্রযাত্রাকে যুক্তরাষ্ট্রে তুলে ধরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও বৃদ্ধির জন্য প্রবাসীদের প্রতি আহ্বাান জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, রেমিট্যান্স হাউসের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে ড. মোমেন ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান ভাষা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর নেতিবাচক দিকগুলো তুলে ধরে বৈধ পন্থায় রেমিট্যান্স প্রেরণেরও আহ্বান জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/