রাজধানীর তেজগাঁওয়ে টিসিবির গুদামের আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের এক বার্তায় বলা হয়, মঙ্গলবার রাত ১১টা ৫৪ মিনিটে টিসিবির গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
মঙ্গলবার রাত ১১টা ৫৩ মিনিটে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।
তিনি বলেন, রাজধানীর তেজগাঁও টিসিবির গুদামে আগুন লেগেছে। আগুনের সংবাদ প্রাপ্তির পর নিয়ন্ত্রণের জন্য তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/