ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার আমন্ত্রণে তার বাসভবনে নৈশভোজে যোগ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলের ৫ সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার রাতে তারা ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার বাসভবনে যান।
বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সংগাঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/