টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তত্তিপুর ও মঙ্গলপৈতা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি পুলিশের এসআই আবু সায়েম জানান, শনিবার (২৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দুইজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তত্তিপুর বাজার এবং মঙ্গলপৈতা বাজারে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে এদিন বেলা ৪ টার সময় তত্তিপুর বাজারে অভিযান চালিয়ে মুক্তি বিশ্বাস (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মুক্তি উপজেলার তত্তিপুর গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। এর কিছু সময় পর একই উপজেলার মঙ্গলপৈতা বাজারে অভিযান চালিয়ে জাহিদ শেখ (৩২) নামে আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত জাহিদ মঙ্গলপৈতা গ্রামের আব্দুল খালেক এর ছেলে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কালিগঞ্জ থানায় হস্তান্তরর করা হয়। মামলা নাম্বার ২৪।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/