
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা পপ্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ শুক্রবার পলাশবাড়ী পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ডাঃ মঈনুল হাসান সাদিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল , সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, পলাশবাড়ী থানা বিএনপির আহবায়ক আব্দুস সামাদ মন্ডল, সদস্য সচিব আবু আরা মওদুদ, জেলা যুবদলের আহবায়ক রাগিব হাসান চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ অন্যান্যরা। শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতায় দোয়া পরিচালনা করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/