ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি:আশ্রয়নের ঘর দেয়ার নামে টাকা আত্মসাৎ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দিলেন নাজিরপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মরহুম মোহাম্মদ আমির মন্ডল এর ছেলে মোঃ নজরুল ইসলামকে।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাস্টার এর নির্দেশক্রমে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক সেবক কুমার কুন্ডু স্বাক্ষরিত আওয়ামী লীগের দলীয় প্যাডে এই আদেশ প্রদান করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান এর সত্যতা স্বীকার করে বলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলের সমস্ত কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/