র‌্যাবের অভিযানে ভাঙ্গায় ৩০ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট: April 20, 2023 |
Boishakhinews24.net 263
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা থানা এলাকা হতে ৩০ কেজি গাঁজাসহ দুইজন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-০৮,সিপিসি-২(ফরিদপুর)।

বুধবার (১৯এপ্রিল) রাত ১১:২০ এর দিকে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল ভাঙ্গার গোলচক্কর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানাধীন চরগোফরা এলাকার মোঃ আবুল বাশারের ছেলে মোঃ হেলাল মোল্লা (২৭), ও টাংগাইল জেলার মধুপুর থানার গোলাবাড়ী এলাকার মৃত মতিন উদ্দিনের ছেলে মোঃ উজ্জল হোসেন (২১)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গোলচক্কর এলাকা আসামী মোঃ হেলাল মোল্লা(২৭) এবং আসামি মোঃ উজ্জ্বল হোসেন(২১), মাদকের একটি বিশাল চালান পিকআপে করে বিক্রির জন্য নিয়ে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে রাত ১১: ২০ মিনিটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে গ্রেফতার করা হয় এবং উক্ত আসামিদ্বয়ের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ০১টি পিকআপ, ০২টি মোবাইল এবং ০২টি সিম উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়,গ্রেফতারকৃত আসামিদ্বয় কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহন করে ফরিদপুর ও গোপালগঞ্জ এলাকায় বিক্রি করে আসছে। পরবর্তীতে আসামীদ্বয়কে ভাঙ্গা থানায় হস্থান্তর করা হয়।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)ধারায় মামলা রুজু করা হয় ।

Share Now