নিষিদ্ধ হওয়ার শঙ্কায় ধোনি

আপডেট: April 20, 2023 |
মহেন্দ্র সিং ধোনি
print news

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি ১৪তম আসরে দ্বিতীয়বার এমন ভুল হলে নিষিদ্ধ হতে পারেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আইপিএলের চলতি আসরের শুরুটা মোটেই ভালো হয়নি মহেন্দ্র সিং ধোনির। প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৮৮ রান করেও ৭ উইকেটে হেরে যায় তিন আসরের শিরোপাজয়ী চেন্নাই। পরাজয়ের ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ টাকা জরিমানাও করা হয় ধোনিকে।

স্লো ওভার রেটের কারণে সতর্ক করা হয়েছে চেন্নাই অধিনায়ককে। এখন থেকে প্রত্যেক ম্যাচে বাড়তি সতর্ক থাকতে হবে ধোনিকে। এমন ভুলের পুনরাবৃত্তি হলে অধিনায়ককে ২৪ লাখ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি দলের প্রত্যেকের ৬ লাখ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হবে।

আর তৃতীয়বার এমন ভুল হলে অধিনায়ককে ৩০ লাখ টাকা জরিমানা সঙ্গে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। দলের অন্য সদস্যদের ১২ লাখ টাকা করে জরিমানা অথবা ম্যাচ ফির ৫০ শতাংশ কেটে নেয়া হবে।

Share Now