ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় ভারতীয় বন্যহাতির আক্রমণে সুমন মিয়া (১৩ ) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার সময় এ ঘটনা ঘটে। নিহত কিশোর উপজেলার উত্তর রানীপুর গ্রামের আব্দুল মোমেন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পূর্বে ভারতীয় একদল বন্যহাতি দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রাণীপুর গ্রামে নেমে এসে ফসল নষ্ট করে। এ সময় এলাকার অসংখ্য লোকজন হাতি তাড়াতে সীমান্তে যান। তাদের মাঝে ছিল কিশোর সুমন মিয়া। হঠাৎ হাতি তাড়া করলে সুমন মিয়া হাতির আক্রমণের শিকার হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে পুটিমারি বনবিভাগের বিট কর্মকর্তা সাইদুর রহমান বলেন, আমরা প্রতিদিন মানুষকে বুঝাচ্ছি কেউ যেন হাতির কাছে না যায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/