মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল রোজ মঙ্গলবার।
অদ্য কোতোয়ালি থানা সি এম পি'র এক ফেইসবুক স্ট্যাটাসে বিশেষ বিজ্ঞপ্তি'র মাধ্যমে সংবাদটি জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে।
আগামী ২৫ এপ্রিল ২০২৩ রোজ মঙ্গলবার বিকেল ০৩:০০ ঘটিকার সময় চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর মাঠে মরহুম আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা তথা "বলি খেলা" অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে আগামী ২৪,২৫ এবং ২৬ এপ্রিল ০৩ (তিন) দিন ব্যাপী লালদিঘী মাঠের আশপাশ জুড়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।
ঐতিহাসিক জব্বারের "বলি খেলা" এবং বৈশাখী মেলা উপলক্ষ্যে যারা নিজেদের হাতের তৈরী জিনিস পত্র বিক্রয় করতে চান তারা নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে ফুটপাতে বসে নিজেদের মালামাল বিক্রয় করতে পারবেন।
উক্ত স্থানে দোকান বসানোর ক্ষেত্রে ইজারা বাবদ কোন টাকা/ভাড়া/চাঁদা কাউকে দিতে হবেনা।
কেউ কোন ধরনের টাকা/ভাড়া/চাঁদা/চেয়ে থাকলে ওসি কোতোয়ালি ০১৩২০০৫২৫৯৩ এই নাম্বারে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে সকলের প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেছে কোতোয়ালি থানা সিএমপি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/