ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোর জেলা ট্রাক,ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোস্তারুল আলম ও সাধারন সম্পাদক পদে হাবিবুর রহমান চুন্নু নির্বাচিত হয়েছেন।
শ্রমিকদের এই ভোটকে ঘিরে শহরের পরিস্থিতি ছিল উৎসবমুখর। তবে আওয়ামী লীগ নেতাদের ভাগ ভাগ হয়ে নির্বাচন স্থল পরিদর্শন ও প্যানেল সমর্থকদের অবস্থান নিয়ে এলাকাটিতে ছিল মৃদু উত্তেজনা।
এতে মোট ২৩৭৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন ভেন্যু শহরের আলাইপুর অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ভোট গ্রহণ করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন বাদল প্রাং সহ-সভাপতি,নাজমুল শেখ বাপ্পী যুগ্ম সাধারন সম্পাদক, আব্দুস সালাম খান সাংগঠনিক সম্পাদক,আশা প্রাং অর্থ সম্পাদক,তোতা মিয়া দপ্তর সম্পাদক,ফজলু প্রাং প্রচার সম্পাদক,সুলতান আরেফিন সমাজ কল্যাণ সম্পাদক ও মোঃ রাসেল সড়ক সম্পাদক। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান কোয়েল, কামাল মৃধা ও লিটন শেখ।
নির্বাচনে আলম-চুন্নু প্যানেল এবং রওনক-জলিল প্যানেল নামে দুটি প্যানেলে ১৩ টি পদে একজন স্বতন্ত্র সহ মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট আরিফ সরকার এবং সদস্য সচিব জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মালেক শেখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/