পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে পরে জুয়াইরিয়া (০৭) নামের এক প্রতিবন্ধী শিশু মারা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের থঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়াইরিয়া থঞ্জুপাড়া গ্রামের আবু জাফরের ছোট মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বাড়ির পাশে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে থাকে শিশটি। হঠাৎ তার মা খোঁজাখুঁজি করে না পেয়ে প্রতিবেশী আব্দুল সালাম মাস্টার এর বাড়ির সামনের পুকুরে গিয়ে তাকে ভাসতে দেখে চিৎকার দেয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/