শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধনুট ইপজেলায় দশম শ্রনিতে পড়ুয়া অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী জুবায়ের মাহমুদ সাম্মু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (০৯ মে)দিবাগত রাত সোয়া ১২ টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক টিম ধনুট থানা এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারীর মূল হোতা জুবায়ের মাহমুদ সাম্মু কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাম্মু বগুড়ার ধনুট উপজেলার উল্লাপাড়ার মোঃ মুকুল হোসেন এর ছেলে। এর আগে গত (০৮ মে) ওই স্কুল ছাত্রীর বাবা ধনুট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
১০ মে বুধবার র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০২ মে মঙ্গলবার বগুড়ার ধনুট উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে জুবায়েরসহ অজ্ঞাত ৩-৪ জন মিলে অপহরণ করে।
এরপর অনেক খোঁজখুঁজি করে না পেয়ে সোমবার (০৮ মে) ওই ছাত্রীর বাবা জুবায়ের মাহমুদ সাম্মুসহ অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে ধনুট থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরর পর র্যাবের একটি টিম আসামিদেকে আটকের অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত সোয়া ১২ টার দিকে অপহৃত ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী জুবায়ের মাহমুদ সাম্মুকে আটক করে র্যাব।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত জুবায়ের মাহমুদ ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধনুট থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/