যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। পিঠের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বেশ কয়েক বছর ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন বলিউডের এই 'ডিস্কো ডান্সার'। চিকিত্সা চললেও এবার ব্যথা বেড়ে যাওয়ায় চিকিত্সার জন্য তাঁকে নিয়ে যুক্তরাষ্ট্র পাড়ি দেয় চক্রবর্তী পরিবার। লস এঞ্জেলসের হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন মিঠুন। সেখানেই চলছে তার চিকিত্সা।
প্রসঙ্গত ২০০৯ সাল থেকে পিঠের ব্যথায় ভুগছেন মিঠুন চক্রবর্তী। ২০১৬ সালে একবার হাসপাতালে ভর্তি করা হয় ৬৬ বছরের এই অভিনেতাকে। ওই ঘটনার পর প্রায় দু'বছরের মাথায় ফের অসুস্থ হয়ে পড়লেন মিঠুন।
এদিকে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেতা কাদের খান-ও। চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করার পর থেকেই কথা বন্ধ করে দিয়েছেন এই বলিউড অভিনেতা। নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ তাঁর শরীরে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও ধরা পড়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/