তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ছয় জনকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার পুলিশ জানায়, রবিবার (২৮ মে) জেলার সদরপুর উপজেলার আটরশি পাক দরবার শরীফ সংলগ্ন মোঃ শহিদুল ইসলামের ঔষধের দোকানের সামনের রাস্তা থেকে ১৬০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ০৬ জন হলেন- সদরপুর থানাধীন- আমিরাবাদ কোলপাড় ডাঙ্গীর মৃত লিয়াকত সরদারের ছেলে মোঃ সজিব সরদার(২৮), আটরশি গ্রামের ওহাব মাতুব্বরের ছেলে মোঃ তরিকুল ইসলাম (২৮), চরবিষ্ণপুর খেজুর তলার ইদ্রিস খানের ছেলে মোঃ সুইট খান (২৮),
এবং ভাঙ্গা থানাধীন - কাঠালবাড়ির শেখ মোতালেবের ছেলে মোঃ লিটন হোসেন (২৬), মাইঝালের মৃত ইব্রাহিম কাজীর ছেলে মোঃ জাহিদুল কাজী (৪২), পরানপুরের মৃত হারুন মাতুব্বরের ছেলে মোঃ রুবেল মাতুব্বর (৩৮)।
উক্ত আসামীদের বিরুদ্ধে এসআই হাফিজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/