ইন্দুরকানী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলন

আপডেট: June 3, 2023 |
print news

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরেরর ইন্দুরকানীতে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৩ জুন) ইন্দুরকানী এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ইন্দুরকানী উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্দুরকানী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক এবং উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সাংবাদিক আহসানুল হক সগীর।

সভা সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইন্দুরকানী উপজেলা সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান মোহাম্মদ নাসির উদ্দিন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সদস্য ও চন্ডিপুর কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ স্থানীয় জামায়াত নেতা এসএম ইউনুছ আলী,শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পিরোজপুর জেলা আহবায়ক মো: শাজাহান গাজী, ভান্ডারীয়া উপজেলা শাখার সকল সদস্য সচিব মনোয়ার হোসেন পলাশ, মো: জাহিদুল ইসলাম।

উক্ত আলোচনা সভায় ইন্দুরকানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিক্ষক মোঃ হুমায়ন কবির, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক শিক্ষক শফিকুল ইসলাম রিপন, জিয়া মঞ্চের উপজেলা আহবায়ক কলেজ শিক্ষক রফিকুল ইসলাম গাজী শিক্ষক নিগার সুলতানা, মাহবুবুল আলম সহ ইন্দুরকানী উপজেলার সকল মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের বিএনপি এবং জামায়াত অনুসারী শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার জন্য নানান উস্কানিমূলক বক্তব্য দিয়ে বলেন বর্তমান সরকার সুযোগ সুবিধার নামে আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কাগজ-কলমে বাস্তবায়ন করেন নাই।

আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খালেদা জিয়া এবং তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ সহ শিক্ষকদের চাকরি জাতীয়করণ করে দেবেন।

এদিকে উপজেলার নাম পরিবর্তন হয়ে ২০১৭ সালের গেজেট অনুযায়ী ইন্দুরকানী নামকরণ হলেও শিক্ষকদের এ আলোচনা সভার ব্যানারে উপজেলার নাম ইন্দুরকানীর পাশে ব্রাকেটে জিয়ানগর লেখা হয়।

যা নিয়ে স্থানীয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মী ও অন্যান্য শিক্ষকদের মাঝে নানান বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সম্মেলনে উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।

সম্মেলনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদরাসা) নির্বাচিত হওয়ায় শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ইন্দুরকানী উপজেলার সদস্য সচিব খান মো: নাসির উদ্দিনকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর