সিংগাইরে ইয়াবাসহ গ্রেফতার পাঁচ
আপডেট: June 4, 2023
|

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (৪ জুন) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোশাররফ হোসেন।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সুদক্ষিরা গ্রামের মো. সুজন, ইমরান, পূর্ব বাস্তা গ্রামের হাসান, জিসান ও রবিন।
পুলিশ পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, গতকাল শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত সিংগাইর উপজেলার বিন্নাডাঙ্গী ও বাস্তা বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৮ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।



