সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে কর্মরত ওষুধ কোম্পানির এক প্রতিনিধিকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
শনিবার(২৪ জুন) রাতে পপুলার ফার্মাসিউটিক্যালস লি: কোম্পানির এমপিও আব্বাচ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত সজীব দাস (৩৬) উপজেলার সাহরাইল বাজারস্থ স্কুল মার্কেটে সৌরভ মেডিসিন কর্ণারের মালিক। তিনি পার্শ্ববর্তী সাহরাইল শীলপাড়া গ্রামের মৃত সম্ভুনাথ দাসের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচ- ছয়মাস আগে এমপিও আব্বাচ আলী সৌরভ মেডিসিন কর্ণারে অর্ডার কাটতে গেলে ফার্মেসী মালিক সজীব দাস ১০% কমিশনে ওষুধ চান।কোম্পানির রুলস না থাকায় প্রতিনিধি ওষুধ সরবরাহে অপারগতা প্রকাশ করেন।
এতে বিবাদী সজীব দাস ক্ষিপ্ত হয়ে আব্বাচ আলীর ওপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ভয়ভীতি দেখান। ঝামেলা এড়াতে কোম্পানি প্রতিনিধি ওই ফার্মেসীতে অর্ডার কাটা বন্ধ করে দেন। বিষয়টি মেনে না নিতে পেরে সজিব দাস ওই এমপিওকে বাগে আনতে নতুন ফন্দি আঁটে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ( ২৩ জুন) রাত সাড়ে ১০ টার দিকে সজীব দাস আগের সরবরাহকৃত দুটি ওষুধ ফেরত দেয়ার বাহানা করে ওই এমপিওকে ফোন দেন। এতে গুরুত্ব না দিলে ফার্মেসী মালিক সজীব দাস মোবাইল ফোনে কোম্পানি প্রতিনিধি আব্বাচ আলীকে প্রাণনাশের হুমকি দেন। পপুলার ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধি আব্বাচ আলী বলেন, সজীব দাসের প্রাণনাশের হুমকিতে আমি শংকিত হয়ে পড়েছি । জীবনের নিরাপত্তার জন্য আইনের আশ্রয় নিয়েছি । সৌরভ মেডিসিন কর্ণারের স্বত্বাধিকারীরা অভিযুক্ত সজীব দাস প্রাণনাশের হুমকির কথা অস্বীকার করে বলেন, আমি স্থানীয় ছেলে তার কথার প্রেক্ষিতে গালিগালাজ করেছি মাত্র ।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে । প্রসঙ্গত,এমপিও আব্বাচ আলীর বাড়ি মাগুরা জেলার শালিকা উপজেলায়। তিনি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে পাঁচ বছর যাবত পরিবার পরিজন নিয়ে সিংগাইরে বসবাস করছেন ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/