দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ও জঙ্গিবাদ মোকাবিলায় ঢাকা-দিল্লি একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
শনিবার (১ জুলাই) গুলশানে হলি আর্টিজানে নিহতদের স্মরণে নির্মিত ‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করবে ভারত।’
ভারতীয় হাই কমিশনার ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এদিকে হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘জঙ্গিবাদ দেশে নিয়ন্ত্রণে আছে। হলি আর্টিজানের মতো হামলার সক্ষমতা এখন আর নেই জঙ্গিদের।
জঙ্গি গোষ্ঠিকে দেশে অরাজকতার কোনো সুযোগ দেয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, হলি আর্টিজান হামলার পর উন্নয়ন সহযোগীরা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন।
বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
বাংলাদেশ পুলিশ এবং দেশের জনগণ জঙ্গিবাদ রুখে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/