শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলায় যাত্রীবাহি বাসে অভিযানে চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজাসহ আঃ হামিদ (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ছোট ধনিরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
রোববার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকার বগুড়া-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার নিকট থেকে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে মোকামতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিফ ইকবাল।
তিনি জানান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার দিবাগত রাতে মুরাদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়।
এসময় কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা রিমি ক্লাসিক নামের যাত্রীবাহী বাস তল্লাশি করে ১০ কেজি গাঁজাসহ আ: হামিদকে আটক করা হয়।
তিনি আরো জানান এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামীকে আজ দুপুরে পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/