৪৮ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

আপডেট: July 28, 2023 |
inbound6311578615689992664
print news

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাস করেনি। গতবছর এ সংখ্যা ছিল ৫০টি।

এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৭১৪ টি। এর মধ্যে শতভাগ পাস করেছে ২ হাজার ৩৫৪ টি প্রতিষ্ঠান।

গত বছর মোট শিক্ষা প্রতিষ্ঠান ছিল ২৯ হাজার ৬৩৯ টি এবং শতভাগ পাস করেছিলো ২ হাজার ৯৭৫ টি প্রতিষ্ঠান।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদরারা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফলাফলে দেখা যায়, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পাশের হার ৮০.৯৪ শতাংশ। মাদরাসা শিক্ষা বোর্ড অধীনে দাখিলে পাসের হার ৭৪.৭০ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পাসের হার ৮৬.৩৫ শতাংশ।

Share Now