দিনাজপুরের বিরলে জোনাকু চন্দ্র রায় (৬৫) নামে নৈশ প্রহরীর রক্তমাখা জবাইকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে জেলার বিরলের আজিমপুর ইউনিয়নের ভদ্র বাজারের নৈশ প্রহরীর জবাইকৃত লাশ বাজার থেকেই উদ্ধার করা হয়।
নিহত ভদ্র বাজারের নৈশ প্রহরী জোনাকু চন্দ্র রায় জেলার বিরল উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের বিশু রামচন্দ্র রায়ের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন।
তিনি বলেন, এই ভদ্র বাজারের আশপাশ এলাকায় মাদকের ভয়াবহ অবস্থায় কারণে এই নৈশ প্রহরী বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীদের বা মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণেই হয়তো বৃহস্পতিবার দিনগত রাতের কোন এক সময়ে ভদ্র বাজার নৈশ প্রহরীকে ডিউটি করা অবস্থায় খুনিরা তাকে ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায়।
বিরল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেশ কিছু আলামত ইতিমধ্যেই সংগ্রহ করেছে। নৈশ প্রহরীর দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে।
এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে খুব অল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হবে বলেও নৈশ প্রহরীর পরিবারকে আশ্বস্ত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার।
এ ব্যাপারে বিরল থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে হলেও তিনি নিশ্চিত করেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/