পল্টন নয়, বায়তুল মোকাররমই জিতবে: সাদ্দাম হোসেন

আপডেট: July 28, 2023 |
inbound4485587602387031442
print news

বিএনপির মহাসমাবেশের দিকে ইঙ্গিত করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আজকের যে জমায়েত, এটা ট্রেলার। নয়াপল্টন কখনো জিততে পারে না, বায়তুল মোকাররমই জিতবে।

আজ শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সাদ্দাম হোসেন বলেন, আজকে এখানে যে জমায়েত এটা ট্রেলার। আগামী দিনে আরও বড় জমায়েত হবে।

পিকচার আভি বাকি হ্য মেরে দোস্ত। আজকের ছাত্র সমাজের আমাদের সংসদীয় গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আছে।

তিনি বলেন, গণতন্ত্র বিরোধী যে অপশক্তি, আগামী দিনে যারা অনির্বাচিত সরকারের সঙ্গে হাত মেলানোর চিন্তা করছেন, তাদের সেই ষড়যন্ত্রের কালো হাত আমরা ভেঙে দেব।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Share Now