জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ভবন মালিকদের জরিমানা

আপডেট: July 28, 2023 |
inbound80901837285640553
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে এডিস মশার উৎপত্তিস্থল পাওয়াই শহরের পৌরসভা এলাকায় দুইটি নির্মাণাধীন ভবন মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব জানান,এডিস মশার লার্ভার এমন প্রজননস্থল পাওয়া গেছে জয়পুরহাট পৌর শহরের সরদার পাড়া ও একাডেমি নগর মহল্লায়।

নির্মাণাধীন ভবনগুলোতে লিফট বসানো হবে।এজন্য জায়গা খালি রাখা হয়েছে। সেখানে জমে থাকা পানিতে ভেসে বেড়াচ্ছে মশার লার্ভা।

এডিস মশার উৎস পাওয়ায় দুই ভবন মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অনেক ভবনের ছাদ বাগানের টবে পানি জমে রয়েছে। আবার কারও ভবনে এসির পানির পাত্র নিয়মিত পরিষ্কার করা হয়নি। তাতে মশার লার্ভা জন্মেছে।

ভবনমালিকদের এমন অসচেতনতা হতাশজনক এই ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এসময় জয়পুরহাট পৌর সভার কাউন্সিলর মামুনূর রশিদ মামুন, শাহেদুল আহসান সোহেল,পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মকর্তা হেলাল উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মামুনুর রশিদ, জয়পুরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা উপস্থিত ছিলেন।

Share Now