ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: এস এস সি ২০২২/ ২৩ শিক্ষাবর্ষের ১২৬৬ নম্বর পেয়ে গুরদাসপুর উপজেলার গন্ডি পেরিয়ে নাটোর জেলা প্রথম স্থান অর্জন কারী শিক্ষার্থী সাবিহা ইসলাম একজন প্রকৌশলী হতে চান।
অদ্যই শুক্রবার (২৮ জুলাই) এসএসসির ফলাফল প্রকাশিত হয়েছে অন্যান্য শিক্ষার্থীর মত সাবিহার যখন রেজাল্ট হাতে আসে (প্রাপ্ত নম্বর ১২৬৬) তখন মুখে ঝলমলে এবং খুশি ভারে সাবিহা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত।
আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সাবিহা বলেন আমার পরিশ্রম সফল হয়েছে আমি আমার বাবা মায়ের সপ্ন পুরন করতে পেরেছি।
চাঁচকৈড় নাজিমুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাবিহা ইসলাম জানান আমি উচ্চ মাধ্যমিকে রাজশাহী কলেজে পড়তে চাই এবং ভবিষ্যতে একজন প্রকৌশলী হতে চাই এই জন্য সকলের দোয়া প্রত্যাশা করি।
সাবিহার পিতা প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আবেগ আপ্লূত কন্ঠে বলেন আজ আমার দ্বিতীয় মেয়ে সাবিহা এসএসসির ফলাফলে প্রাপ্ত নম্বরে ১২৬৬ পাওয়ার অনেক খুশি।সকলের নিকট মেয়ের জন্য দোয়া চাই সে যেন যোগ্য স্থানে পৌঁছাতে পাড়ে কারন আমার বড় মেয়ে মেডিকেল অধ্যায়নরত আছে আর ছোট মেয়ে সাবিহাকে প্রকৌশলীতে পড়তে চাই।
চাঁচকৈড় নাজিমুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ মোঃ জালাল উদ্দীন শুক্তি জানান সাবিহার প্রাপ্ত ফলাফলে আমি গর্বিত এবং প্রতিষ্ঠানের পক্ষে অভিনন্দন ও তার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে সাবিহার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে সকল শিক্ষার্থীদের এরকম ফলাফল বয়ে আনবে এই আশাবাদ ব্যক্ত করেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায় বলেন সাবিহার প্রাপ্ত ফলাফলে আমি খুশি এবং তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/