ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০২৩-২৪ অর্থবছরে মশকনিধনে ব্যয় নির্ধারণ করেছে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা টাকা। এর মধ্যে মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় হবে ৪ কোটি ৫০ লাখ টাকা। মশক নিধন কীটনাশক ক্রয়ে ব্যয় হবে ৩৮ কোটি ৫০ লক্ষ টাকা। এ ছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহন বাবদ ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৭৫ লাখ টাকা।
আজ সোমবার (৩১ জুলাই) নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে এ বাজেট ঘোষণাকালে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এসব বিষয় তুলে ধরেন।
ডিএসসিসি মেয়র বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫.৬৬ কোটি টাকা।
উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন ভাতা বাবদ ৩০০ কোটি, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি নির্ধারণ করা হয়েছে।
মশকনিধনে ব্যবহৃত কীটনাশক বাবদ ৩৮.৫০ কোটি টাকা ২০২৩-২৪ অর্থবছরের সিটি করপোরেশন ব্যয় করবে।
এর আগে নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিষদের করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান কাউন্সিলর, বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/