মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে হাজি পরিবহন নামে একটি যাত্রবাহী বাস টমটমকে অভারটেক করতে গিয়ে সড়কের পাশের খাদে পরে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পিরোজপুর থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রবাহী বাস হাজি পরিবহন একটি টমটমকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায় বাসটি।
এতে বাসের অন্তত ৫ যাত্রী আহত হন এবং তারা প্রাথমিক চিকিৎসা নেন।
পুলিশ বাসটি উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে দেয়। গাছে বেধে যাওয়ায় পুকুরে পরেনি বাসটি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/