শাহজাহান আলী ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার জেলা প্রশাসনের (ডিসি)'র সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
বগুড়া'র জেলা প্রশাসক (ডিসি)'র সরকারি নম্বর (০১৭১৩২০২৪৫৫) থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবকে কল দিয়ে চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের নিকট এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন,এটি একটি প্রতারণা ও জালিয়াতি মূলক অপকর্ম। এই অপকর্ম হতে সকলকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
জেলা প্রশাসক,বগুড়ার নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে যদি কারো,কাছে কেউ কোন কিছু দাবি করে বা কোন সেবা দেয়ার কথা বলে অর্থ বা ঘুষ দাবি করে তাহলে কোন অবস্থাই এই ধরনের অবৈধ লেনদেন না করার জন্য অনুরোধ করছি।
তিনি আরও বলেন,এ ব্যাপারে থানায় সধারণ ডায়েরি করার জন্য ব্যবস্হা নেয়া হচ্ছে।
তাছাড়াও সংশ্লিষ্ট মোবাইল অপারেটরকে সাময়িক ভাবে এই নম্বরটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/